কাকরাইলে তাবলিগ জামাতের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ১৩:২১আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৪:২৬

কাকরাইল মসজিদ (ছবি: সংগৃহীত) রাজধানীর কাকরাইল মসজিদে মতবিরোধের জেরে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে দুই গ্রুপের মধ্যে এ  হাতাহাতির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, মতবিরোধের জেরে তাবলিগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা দু’পক্ষের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সা’দকে নিয়ে সংকট সৃষ্টি হয়। এক পক্ষ আগামী ইজতেমায় তাকে বাংলাদেশে আসতে দিতে নারাজ, অপর পক্ষ তাকে বাংলাদেশে আনার পক্ষে।

এ সংকট নিরসনে উলামা মাশায়েখ পরামর্শ সভাও হয়েছে একাধিকবার। গত ১৪ নভেম্বর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের আয়েশা মসজিদে এ ইস্যুতে একটি সভা হয়। সভায় হেফাজতপন্থী আলেমরা অংশ নেন। সেখানে হেফাজতপন্থী আলেমরা মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। 
সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজত ইসলামের নায়েবে আমির নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দস, মাওলানা সাজিদুর রহমান প্রমুখ।

সভায় হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফীর উপস্থিত হওয়ার কথা থাকলেও তার পক্ষে ছেলে মাওলানা আনাস বক্তব্য রাখেন।

আরও পড়ুন:
২৪ ঘণ্টার মধ্যে লেকহেড স্কুল খুলে দেওয়ার নির্দেশ

/এআরআর/সিএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত