তিন তরুণের সাহিত্য সৃজনের অভিজ্ঞতা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২০:৫১

তিন তরুণ সাহিত্যিকের অভিজ্ঞতা বিনিময় তিন তরুণ সাহিত্যিক তাদের অভিজ্ঞতা বিনিময় করলেন ঢাকা লিট ফেস্টের মঞ্চে। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেশনে মার্কিন সাহিত্যিক এলিনর স্যান্ডলারের সঞ্চালনায় অংশ নেন শ্রীলংকার সাহিত্যিক অনুপ অরুদপ্রাগাজম, ভারতীয় বংশোদ্ভূত লেখক করন মহাজন ও আমেরিকান লেখক ক্যাথরিন লেইসি। তারা তুলে ধরেন নিজেদের সাহিত্য রচনার অভিজ্ঞতা।

করন মহাজন ও অনুপ অরুদপ্রাগাজম দু’জনেই দক্ষিণ এশিয়ার সম্মানজনক সাহিত্য পুরস্কার ‘ডিএসসি প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার’-এর জন্য মনোনীত হয়েছেন। তারা হাজির হয়েছেন ঢাকা লিট ফেস্টের মঞ্চে। মার্কিন লেখক ক্যাথরিন লেইসির সঙ্গে তারাও সাহিত্যিক হিসেবে নিজেদের বেড়ে ওঠার অভিজ্ঞতা বিনিময় করেন ‘ব্লোন টু বিটস’ সেশনে।

মঞ্চে তিন তরুণ সাহিত্যিক সাহিত্যের বিভিন্ন পরিভাষা ও অনুষঙ্গ নিয়ে কথা বলেন। একইসঙ্গে তাদের আলোচনায় উঠে আসে চেতনা প্রবাহ, ট্রমা, সামাজিক জটিলতার মতো বিষয়গুলো সাহিত্যে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে। পাঠকদের সংশ্লিষ্টতা নিয়েও কথা বলেন তারা। সব মিলিয়ে গোটা সেশনটিই ছিল সাহিত্য সৃজনের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে।

করন মহাজন বলেন, ‘লেখার মনোবৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য আমি পাঠকদের প্রতি আস্থা রাখি। লেখা শুরুর আগে কিছুটা গবেষণা করার ঝুঁকিও নিই।’

লেখার ধরণের বিবর্তন প্রসঙ্গে ক্যাথরিন লেইসি বলেন, ‘শুরুতে আমি উত্তম পুরুষে লেখা শুরু করি। এই নিরীক্ষা করতে গিয়ে আবার নাম পুরুষে ফিরে আসি।’ লেখার বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘আমার লেখায় ঘুরেফিরে অধিকাংশ স্থান দখল করে আছে ভালোবাসা। মানবিক সম্পর্ক ছাড়াও বৈজ্ঞানিক ব্যাখ্যাও মাথায় রেখেছি। তাছাড়া, লেখালেখি আমার আছে সময় কাটানোর চমৎকার মাধ্যমও বটে।’

নিজের লেখা নিয়ে অনুপ অরুদপ্রাগাজম বলেন, ‘লেখার আগে গবেষণা করা আমার পছন্দ নয়। এতে বিষয়বস্তু থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা থাকে।’

আলোচনার শেষ ভাগে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তরুণ লেখকরা।

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন: স্পিকার
রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন: স্পিকার
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি গণঅধিকারের নেতার
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি গণঅধিকারের নেতার
অস্থায়ী রাষ্ট্রপতির জন্য গাড়ি ও প্রটোকল প্রস্তুত
অস্থায়ী রাষ্ট্রপতির জন্য গাড়ি ও প্রটোকল প্রস্তুত
পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি