অসুস্থ সাবেক এমপি ইউসুফকে দেখতে গেলেন হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২২:৪৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২৩:৫৭





সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে মোহাম্মদ ইউসুফের পাশে হাছান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফকে হাসপাতালে দেখতে গেছেন একই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি তাকে দেখতে যান।

গত কয়েকদিন আগে মোহাম্মদ ইউসুফ গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দেন বলেও খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।
গত মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত দশটার দিকে মোহাম্মদ ইউসুফকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর বুধবার দুপুরের দিকে ড. হাছান মাহমুদ তার শারীরিক অব্স্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান।
এ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউসুফ ভাই তো আজ হঠাৎ অসুস্থ হননি। তিনি বিগত দশ বছর ধরে অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। গত দুই থেকে আড়াই বছর আগে তিনি শয্যাশায়ী এবং বাকরুদ্ধ হয়ে পড়েন। ওই সময় আমি নিজে নিয়মিত তার খোঁজখবর নিয়েছি, তার চিকিৎসার জন্য ঢাকাতেও এনেছিলাম। ওইসময় প্রধানমন্ত্রীকে জানিয়ে তিন মাস পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) তার চিকিৎসা করানো হয়। সেসময় কিছুটা সুস্থ হওয়ার পরে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খ্রিস্টিয়ান মিশনারি হাসসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে তিনি কিছুটা সুস্থ হলে তার ভাইয়ের বাড়িতে রাখা হয়। সেখানেই পারিবারিকভাবে দেখাশোনা করা হচ্ছিল।’
হাছান মাহমুদ বলেন, ‘কিন্তু গত সপ্তাহে তিনি হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। আমি জানার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করিয়েছি। তারপর থেকে আমি নিয়মিত তার খোঁজখবর রেখেছিলাম। এক পর্যায়ে ডাক্তারদের সঙ্গে কথা বলে বুঝলাম, তাকে ঢাকায় নিয়ে আউসিইউতে রেখে চিকিৎসা করাতে হবে। তখনই আমি ভেবেছিলাম নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ফোন করবো। কিন্তু তিনি তখন পুলিশ সপ্তাহ’র অনুষ্ঠানে ছিলেন। ফলে তাকে আর ফোন না করে জয়নাল আবেদীন ভাইকে জানাই। তার সঙ্গে আলোচনা করেই ঢাকার সিএমএইচ’র আইসিইউতে আনার ব্যবস্থা করলাম। বর্তমানে তার চিকিৎসা চলছে। আজ (বুধবার) আমি তাকে দেখতে গিয়েছিলাম, ডাক্তারদের সঙ্গেও কথা বলেছি।’


/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের