রাজধানীতে অর্ধকোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ০০:৩০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০০:৫৭

ইয়াবা (ফাইল ছবি) রাজধানীর দারুস সালাম থানার সোহরাব পেট্রোল পাম্পের সামনে থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। সোমবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজু আহমেদ (৪২) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) যুগ্ম-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম এ তথ্য জানিয়েছেন।
আটক রাজুর কাছে থাকা ২০ হাজার পিস ইয়াবার দাম ৫০ লাখ টাকারও বেশি।
যুগ্ম-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, ‘সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটওয়ারীর নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন-
১০ হাজার কনস্টেবল নিয়োগ স্থগিত
জুয়াখেলায় বাধা: নাসিম হত্যা মামলার প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম