জুয়াখেলায় বাধা: নাসিম হত্যা মামলার প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৭:১২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৭:১২

নাসিম আহমেদ রাজধানীর বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যার বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী। 

সোমবার (১৫ জানুয়ারি) এই হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু কোনও প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন দিন ঠিক করেন। আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক আবু হানিফ এ তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, নাসিম ক্যারাম খেলতে গিয়ে দেখেন বিপিএল ম্যাচকে কেন্দ্র করে জুয়া চলছে। এতে বাধা দেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়।  

পরে গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে বাড্ডার পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।

/টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম