গাছের আড়ালে অবমাননার শিকার জবির শহীদ মিনার

জবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০২:১৯

জবিতে গাছের আড়ালে ঢাকা পড়েছে শহীদ মিনার রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষার অধিকার অর্জন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্র ধরে এখন সারাবিশ্বেই ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে শহীদ মিনার। তবে সম্পূর্ণ অপরিচিত আকৃতি আর গাছের আড়ালে ঢাকা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেই শহীদ মিনার এখন অবমাননার শিকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই বলছেন, তারা জানেনই না যে এটি শহীদ মিনার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটি আর সংস্কার করা সম্ভব নয়। নতুন ক্যাম্পাসে তারা নতুন শহীদ মিনার স্থাপন করবে।
গত কয়েক দিনে জবি ক্যাম্পাসে সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারটির সামনেই বড় আকৃতির একটি আম গাছ বেড়ে উঠেছে। ফলে সেই গাছের আড়ালে ঢাকা পড়েছে শহীদ মিনারটি। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলবেঁধে জুতা পায়ে বসে আড্ডা দিচ্ছেন সেখানে। তাদের অনেকেই এটাকে নিছক একটি স্থাপত্যকর্ম বলেই জানেন।
জবির ১২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে শহীদ মিনারে জুতা পায়ে বসে আড্ডা দিতে দেখা গেল। তারা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতামই না যে এটা শহীদ মিনার । তাছাড়া সবাইকেই এখানে জুতা পায়েই বসে থাকতে দেখেছি। তাদের দেখে আমরাও ভেবেছি এটা কোনও ভাস্কর্য।’
শহীদ মিনারের বেদীতে জুতা পায়েই বসে থাকেন শিক্ষার্থীরা কেবল শিক্ষার্থীরাই নয়, বহিরাগত অনেকেও একটু বিশ্রাম নিতে বেছে নেন জবির শহীদ মিনারকে। মধ্যবয়সী একজন নারী বসেছিলেন সেখানে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমি বুঝতে পারিনি এটা শহীদ মিনার। কারণ এভাবে গাছের নিচে শহীদ মিনার থাকে, সেটা জানা ছিল না। আর এটা তো দেখতেও তো কোনোভাবেই শহীদ মিনারের মতো না।’
গবেষকরা বলছেন, এ ধরনের কোনও ঐতিহাসিক বা স্থাপত্য নিদর্শন গাছের আড়ালে থাকার কথা নয়। এসব স্থপত্য হবে খোলা আকাশের নিচে সম্পূর্ণ ফাঁকা কোনও জায়গায়।
শিক্ষার্থীরা বলছেন, শহীদ মিনারটিকে গাছের আড়াল থেকে মুক্ত করে খোলা কোনও জায়গায় নিয়ে আসা উচিত। কারণ, একটি শহীদ মিনার ক্যাম্পাসের গর্বের জায়গা হলেও জবিতে গাছের আড়ালে ঢাকা পড়ে তা অবমাননার শিকার হচ্ছে।
শহীদ মিনারের এ অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যেটা জানি, কোনও স্থাপত্য নিদর্শনের সামনে এভাবে কোনও বড় গাছ থাকতে পারে না। এগুলোর সংস্কার প্রয়োজন।’
তবে এই সংস্কার কাজ আপাতত হচ্ছে না জানিয়ে জবি উপাচার্য বলেন, ‘আপাতত এখানে আর কোনও শহীদ মিনার স্থাপন করা সম্ভব না বা এটাকেও স্থানান্তর করা যাচ্ছে না। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার হবে কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসে।’
আরও পড়ুন-
ছাত্রলীগের দখলে একুশের অতিথিশালা
জামালপুরের কিংবদন্তি ভাষা সৈনিক কয়েস ভাই
মেহেরপুরে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

/টিআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম