শাহীন-শাহরিনের অপারেশন শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৪:১১আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:০৭

শাহরিন আহমেদ ও শাহীন ব্যাপারী নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শাহরিন আহমেদ ও শাহীন ব্যাপারির অস্ত্রোপচার শেষ হয়েছে। বুধবার (২১ মার্চ) প্রায় তিন ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, শাহীন ব্যাপারির আরও অস্ত্রোপচার করতে হবে।
বুধবার দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালে এক ব্রিফিংয়ে ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেন। তিনি বলেন, আজ (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহরিন আহমেদ ও শাহীন ব্যাপারির শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে শাহীন ব্যাপারীর শরীরে ক্ষত বেশি থাকায় তার আরও বেশকিছু অস্ত্রোপচার প্রয়োজন হবে।
ডা. সামন্ত লাল জানান, শাহরিনের উরু থেকে চামড়া নিয়ে তার ঘাড়ে লাগানো হয়েছে। আর শাহীনের উরু থেকে চামড়া নিয়ে লাগানো হয়েছে তার হাতে।
নেপালের ওই বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে শাহীন ব্যাপারী, কবির হোসেন ও শাহরিন আহমেদের অবস্থা সংকটাপন্ন বলে জানান বার্ন ইউনিটের এই সমন্বয়ক। তবে এর মধ্যে কবির হোসেনের শারীরিক অবস্থা বেশি খারাপ বলে জানান তিনি।
বার্ন ইউনিটে নেপালের দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও সেবা প্রসঙ্গে ডা. সামন্ত লাল বলেন, ‘বার্ন ইউনিটের চিকিৎসক, ওয়ার্ড বয়, আয়া— সবাই রোগীদের ভালো সেবা দিচ্ছেন। আমরা সার্বক্ষণিক তাদের যত্ন নিচ্ছি।’
পরিবারের সদস্যদের জানাজায় অংশ নিতে যাওয়া আলীমুন নাহার এ্যানী ও মেহেদী হাসান মাসুমের আজই হাসপাতালে ফিরে আসার কথা রয়েছে বলেও জানান বার্ন ইউনিটের এই সমন্বয়ক। এর আগে তিনি জানিয়েছিলেন, কেবিনে থাকা সৈয়দ রাশেদ রুবাইয়াত ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণার অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, গত ১২ মার্চ ঢাকা থেকে রওনা দেওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহীর মধ্যে ৪৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি ২৬ জন। আহত ১০ বাংলাদেশির মধ্যে প্রথম দেশে নিয়ে আসা হয় শাহরিনকে। বৃহস্পতিবার তাকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে। মেহেদী হাসান সুমন, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও আলমুন নাহার এ্যানিকে দেশে আনা হয় শুক্রবার। পরে শনিবার শেখ রাশেদ রুবায়েত এবং রবিবার কবির হোসেন ও শাহীন ব্যাপারীকে দেশে নিয়ে আসা হয়।

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের