ইডেনের চার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৯:৪৭আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৯:৫২

আটক রাজধানীর চাঁদনি চক মার্কেটে ইডেন কলেজের চার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চার দোকান কর্মচারীকে আটক করেছে নিউ মার্কেট থানা পুলিশ। শনিবার (২৪ মার্চ) মার্কেট থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলো আবুল হোসেন, নয়ন, আল-আমিন ও নজরুল ইসলাম।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর মজুমদার জানান, শুক্রবার (২৩ মার্চ) চার ছাত্রী চাঁদনি চক মার্কেটে কেনাকাটা করতে যান। তাদের সঙ্গে এক ছাত্রীর মা ও খালা ছিলেন। কেনাকাটার একপর্যায়ের শাহনুর ফেব্রিক্স ও পাশের দোকানের কর্মচারীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গায়ে হাত তোলেন।

আটক চার জনের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে ছাত্রীরা অভিযোগে জানিয়েছেন। সে অনুযায়ী বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান আলমগীর।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ভুক্তভোগী এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে চাঁদনি চক মার্কেটে অভিযান চালিয়ে চার আসামিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

/আরজে/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম