নেপালে বিমান দুর্ঘটনা: ফয়সাল ও নাজিয়ার লাশ নিজ পরিবারে হস্তান্তরের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ২১:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:৫৯

ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে নিহত নাজিয়া ও ফয়সাল নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত নাজিয়া আফরিন চৌধুরী ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদের মরদেহ কবর থেকে তুলে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন আদালত। লাশ দুইটি দু’জনের পরিবারের কাছে হস্তান্তরের সময় অদল-বদল হয়েছিল। মঙ্গলবার (৩ এপ্রিল) এ বিষয়ে নাজিয়া ও ফয়সালের পরিবারের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করলে আজ বুধবার (৪ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী ফয়সাল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয়ের পরিবার সদস্য এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত।
বেঞ্চ সহকারী ফয়সাল আহমেদ বলেন, নিজ নিজ পরিবারের কাছে ফয়সাল ও নাজিয়ার লাশ হস্তান্তরের জন্য নিহত ফয়সালের ভাই সাইফুল ইসলাম ও নাজিয়ার ভাই আলী আহাদ চৌধুরী আদালতে আবেদন করেছিলেন। মঙ্গলবার এই আবেদন করা হলেও বুধবার আদেশ দিয়েছেন আদালত। এই আদেশ ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পূর্বেই বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ৬৭ জন যাত্রীসহ ৭১ আরোহীর ওই ফ্লাইটটি বিধ্বস্ত হলে মোট ৪৯ জন নিহত হন। এর মধ্যে বাংলাদেশি ২৬ জন। এছাড়া আরও ১০ বাংলাদেশি আহত হন। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের ২ জন মারা গেছেন।
নিহতদের মধ্যে ফয়সালকে বনানী কবরস্থানে এবং নাজিয়াকে শরিয়তপুরের ডামুড্যায় নিজ গ্রামে দাফন করা হয়। তবে নেপাল থেকে তাদের মরদেহ দেশে আনার পর পরিবারের কাছে হস্তান্তরের সময় লাশ অদল-বদল হয়ে গিয়েছিল।

/টিএইচ/টিআর/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন