কোটা সংস্কার আন্দোলনে জমিয়তের সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ০৫:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৮:০৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সরকারি চাকরিতে নিয়োগের কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনকে যৌক্তিক আখ্যায়িত করে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ২০ দলীয় জোটের এই শরিক দলটি মঙ্গলবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এই সমর্থন জানায়। সংগঠনটি অবিলম্বে এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারে শিক্ষার্থীদের নৈতিক দাবির প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পূর্ণ সমর্থন জানাচ্ছে। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ সরকারি পদ কোটাধারীদের জন্য সংরক্ষিত রাখার কোনও যৌক্তিকতা থাকতে পারে না। এটা শুধু মেধাবীদের প্রতি অবমূল্যায়নই নয়, রীতিমতো এটা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

আরও পড়ুন: কোটা সংস্কার দাবি মেনে নিন: চরমোনাই পীর

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য অযৌক্তিক কোটাপ্রথাসহ আরও নানা কৌশলের আশ্রয় নিয়ে প্রশাসনকে নগ্ন দলীয়করণ ও মেধাশূন্য করার চেষ্টা চলছে। প্রশাসনিক কর্মকর্তাদের রাজনৈতিক সরকারের হুকুমের গোলামে পরিণত করার অসৎ উদ্দেশ্য থেকেই প্রকৃত মেধাবী ও যোগ্যদের জন্য প্রশাসনিক কাজে শরিক হওয়ার পথ নানাভাবে রুদ্ধ করা হচ্ছে। এছাড়া ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিয়ে দেশ পরিচালনায় প্রকৃত মেধাবী ও যোগ্যদের জন্য প্রতিযোগিতায় আসতে সুযোগ উন্মুক্ত করারও আহ্বান জানানো হয়। 

/সিএ/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের