সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ০১:০২আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:৩৮

নিহদ ছয় জনের চার জন

সৌদি আরবের হাইল প্রদেশের হুলাইফা এলাকায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত প্রায় ৩টার দিকের এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব (দ্বিতীয়) মো. ফখরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৩টার দিকের ওই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চরমাটি গ্রামের মো. নাসিরের দুই ছেলে জসীম উদ্দিন ও ইব্রাহীম।

এছাড়া নিহত হয়েছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে ইমরানুল হক ও ইমামুল হক।

নিহতদের মধ্যে আরও রয়েছেন চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের শ্রীপুরের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল ও ফেনী সদরের মহিউদ্দিন রাসেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রাম উপজেলার আনিসুর রহমান আহত হয়েছেন, তাকে সঙ্কটাপন্ন অবস্থায় হাইল হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ, এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

/এসএসজেড/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম