ঢাবির সিন্ডিকেট নির্বাচন চলছে

ঢাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১২:১৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১২:১৬

নির্বাচন কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচন চলছে৷ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ শুরু হয়৷ চলবে দুপুর ১টা পর্যন্ত৷

এ নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামীপন্থী নীল দল এবং বিএনপিপন্থী সাদা দল৷ 

নীল দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, আইন অনুষদের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈমা৷

অন্যদিকে সাদা দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা হলেন- ইঞ্জিনিযারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. হাসানুজ্জামান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশীদ মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের প্রভাষক মো. রোকনুজ্জামান৷

এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন৷ সকাল ১১টার দিকে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি৷

বিকাল পাঁচটার দিকে এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে৷

 

/এনআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম