আবদুল্লাহ আল নোমান টঙ্গীতে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৬ মে ২০১৮, ১৯:২২

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান (ফাইল ফটো)

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। রবিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের স্থগিত হওয়া নির্বাচনে প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ি থেকে বেরুনোর সময় তাকে আটক করা হয়। আবদুল্লাহ আল নোমানের সহকারী হিরু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

হিরু বলেন, হাসান উদ্দিন সরকারের বাড়ি থেকে বের হওয়ার পর টঙ্গী থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী থানার ওসির নম্বরে ফোন করা হলে তিনি বিজি আছেন বলে লাইন কেটে দেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, আবদুল্লাহ আল নোমান নির্বাচনি প্রচারণার কাজে টঙ্গিতে হাসান সরকারের বাড়িতে ছিলেন। সেখানে সংবাদ সম্মেলন করার পরই তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রবিবার একটি রিটকে আমলে নিয়ে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। এসময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় তার বাড়িতে ছিলেন বিএনপির এই নেতা। সেখান থেকে বের হওয়ার সময় গ্রেফতার হন নোমান।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান
অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ