রাজধানীতে বিটকয়েন লেনদেন চক্রের মূলহোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ০০:১৪ আপডেট : ২১ মে ২০১৮, ০০:২৭

জাকির সরকার

বিটকয়েন (ভার্চুয়াল মুদ্রা) লেনদেনকারী চক্রের মূলহোতা জাকির সরকারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিাআইডি)। রবিবার (২০ মে) সিআইডি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গত ১৬ মে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ইকোনমিক ক্রাইম বিভাগ ও এসটিজি ইউনিটের সদস্যরা জাকির সরকারকে গ্রেফতার করে। জাকির বিটকয়েন ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে ও তার সহযোগীরা বিটকয়েন, বিটিসি, নেটেলার, স্ক্রিলসহ অন্যান্য ভার্চুয়াল ডলার বা মুদ্রা অনলাইন ওয়ালেটে অবৈধভাবে বিদেশ থেকে বাংলাদেশে এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাকিরের কাছ থেকে মোবাইল, কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বিটকয়েন ব্যবহারের আলামত পেয়েছে সিআইডি। জাকিরের ব্যবহৃত ডিভাইসে কয়েনবেজ, নেটেলার নামক অ্যপ্লিকেশন ইন্সটল করা রয়েছে। তার অ্যাকাউন্ট ও ওয়ালেটে প্রচুর পরিমাণ ভার্চুয়াল ডলার/মুদ্র্রা এবং বিট কয়েন, নেটেলার, স্ক্রিল লেনদেনের তথ্য রয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায়, তারা গড়ে প্রতিদিন একহাজার ৫শ’ থেকে দুই হাজার ইউএস ডলার অবৈধভাবে লেনদেন করতো। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং- ৭৩।

 

/এআরআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার সিএনজি গ্যারেজ থেকে চুরি, গাইবান্ধায় ২২ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ২
ঢাকার সিএনজি গ্যারেজ থেকে চুরি, গাইবান্ধায় ২২ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ২
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
সন্তানদের নির্যাতনের হাতিয়ার বানিয়ে স্ত্রীর ওপর অত্যাচার, যুক্তরাজ্যে যুবকের কারাদণ্ড
সন্তানদের নির্যাতনের হাতিয়ার বানিয়ে স্ত্রীর ওপর অত্যাচার, যুক্তরাজ্যে যুবকের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ