জঙ্গি মামলার দুই তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মে ২০১৮, ২২:২৯আপডেট : ২৩ মে ২০১৮, ২২:৪২

সুপ্রিম কোর্ট

মিরপুরের দারুস সালাম থানা এলাকায় ‘কমল প্রভা’ ভবনের ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণ এবং বনানী থানায় ‘উগ্রবাদী বই’সহ ডেস্কটপ উদ্ধারের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলার দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এতে আগামী ৩০ মে ওই দুই তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাইকোর্টে হাজির হতে হবে।

সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দুই আসামির জামিন আবেদনের ওপর জারি করা রুলের শুনানিকালে বুধবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। 

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, গত ৫ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালামে কমল প্রভা নামের ভবনটির পঞ্চম তলার ‘জঙ্গি আস্তানায়’ ভারী বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র‌্যাব। ওই মামলায় নজরুল ইসলাম শামীম নামে একজনকে গ্রেফতার দেখানো হয়। এ ছাড়া, জঙ্গি সংশ্লিষ্টতার আরও এক মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ২০১৭ সালের ৩০ জুলাই বনানীর ৬৭/এ ব্লক-সি, রোড-৪ এর টেলকো সিটির ৫ম তলা থেকে আটটি ‘উগ্রবাদী বই’সহ ডেস্কটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলায় রিয়াসত এলাহী চৌধুরী নামের একজনকে গ্রেফতার দেখানো হয়। এ দুই জন জঙ্গিদের নতুন গ্রুপ সারোয়ার-তামিম গ্রুপের সহযোগী। এ দুই জনের জামিন বিচারিক আদালতে নামঞ্জুর হওয়ার পর তারা হাইকোর্টে আবেদন করে। পরে আদালত তাদের জামিন প্রশ্নে রুলও জারি করেন। কিন্তু এখনও এ দুই মামলায় চার্জশিট না হওয়ায় দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেন আদালত।

 

/বিআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান