স্কুলছাত্র আদনান হত্যা মামলার প্রতিবেদন ১১ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৪:১৫আপডেট : ২৪ মে ২০১৮, ১৪:৫৪

সন্ত্রাসীদের হাতে নিহত আদনান কবির উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় প্রতিবেদন দাখিলের পরবর্তী  দিন  আগামী ১১ জুলাই ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ মে) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরকে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষ একটি গ্রুপ। চিকিৎসার জন্য উত্তরার লুবানা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তরায় ‘গ্যাং-কালচার’ নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে স্থানীয় কিশোরদের একটি অংশ। ‘নাইন স্টার’, ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগবস’ নামের গ্রুপে সক্রিয় কিশোররা শুরুতে মূলত ‘পার্টি’ করা, হর্ন বাজিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো এবং রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন উত্তরা (পশ্চিম) থানার পুলিশ (পরিদর্শক ) মো. আব্দুর রাজ্জাক।

/টিএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম