ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ১৮:০৫আপডেট : ২৬ মে ২০১৮, ১৮:১২

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যু রাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া কিশোর রনি (১৫) মারা গেছে। শনিবার (২৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জিআরপি কমলাপুর থানার ‍উপপরিদর্শক (এসআই ) আনিসুর রহমান।
রনির বাড়ি ফেনীতে। বাবার নাম নাসির উদ্দিন।
আনিসুর রহমান বলেন,‘সকাল ১০টার দিকে রনিকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক।’
গত শুক্রবার (২৫ মে) রাত ৯টার দিকে ওয়ারলেস গেট এলাকায় রনি ট্রেন থেকে পড়ে ওই একই ট্রেনের নিচে তার ডান পা চলে যায়। এতে তার হাঁটুর ওপর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিএমপি পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই ) বাচ্চু মিয়া জানান, রনি ট্রেনে পানি বিক্রি করতো। বিমানবন্দর রেলস্টেশন থেকে আসার পথে মহাখালী ওয়ারলেস এলাকায় ট্রেনের গতি ধীর হলে সে নামতে যায়। এসময় হাত ফসকে নিচে পড়ে ট্রেনের নিচে তার এক পা চলে যায়। এতে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

/আরজে/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম