বাড্ডায় ইউপি মেম্বারের বাসা থেকে নারীর দগ্ধ লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ২৩:১৬আপডেট : ১১ জুন ২০১৮, ২৩:২০





লাশ উদ্ধার রাজধানীর বাড্ডার উত্তর সাতারকুল ইউনিয়ন পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের মেম্বারের বহুতল বাসা থেকে অগ্নিদগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম জুরুনা আক্তার (৩৮)।
সোমবার (১১ জুন) বিকালে উত্তর সাতারকুলের ১৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মেম্বারের ৭ তলা বাড়ি থেকে বাড্ডা থানা পুলিশ জুরুনার লাশ উদ্ধার করেছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই আব্দুল মান্নান জানান, সোমবার বিকালে ওই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান থানায় ফোন করে মেম্বারের বাড়ির ৭ তলায় লাশ পরে থাকার কথা জানান। এরপর পুলিশ গিয়ে লাশের সুরতহাল এবং সিআইডি’র ক্রাইম সিন নমুনা সংগ্রহ করেছে। এরপর লাশের ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জুরুনা আক্তার ও মেম্বার কাঞ্চন সম্পর্কের খালাতো ভাইবোন। তবে জুরুনা ওই বাসায় কখন এসেছিলেন তা মেম্বারের পরিবার ও কেয়ারটেকার জানে না বলে জানিয়েছে পুলিশ।

আব্দুল মান্নান জানান, কাঞ্চন মেম্বারের ওই বাড়িতে ৫ ও ৬ তলায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হোস্টেল। তবে তারা সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছেন। ৫ তলায় সোমালিয়ান শিক্ষার্থীরা থাকেন। ২ তলায় কাঞ্চন মেম্বার তার পরিবার নিয়ে থাকেন। সোমবার বিকালে বাসায় পানি না থাকায় তিনি পানির ট্যাংক দেখতে ছাঁদে যান। ওঠার সময় ৭ তলার সিঁড়িতে জুরুনা আক্তারকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।


আব্দুল মান্নান বলেন, ‘কেউ বলতে পারছে না ওই বাড়ির ৭ তলায় তিনি কখন কীভাবে উঠছেন। তবে নিহতের লাশ প্রথমে শনাক্ত করা যায়নি। পরে তার বোন ও ছেলেরা এসে লাশ শনাক্ত করেন। গতকাল (রবিবার) থেকে জুরুনা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তারা।’
নিহত জুরুনার মাথা, মুখমণ্ডল ও পরনের কাপড় পুড়ে গেছে। ১ দিন আগেই তার মৃত্যু হয়েছে বলেও ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। পুলিশের ধারণা, তাকে আগুন দিয়ে কেউ পুড়িয়ে হত্যা করেছে অথবা সে নিজেই আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

 

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম