৫ মাস ধরে আটকে থাকা বেতন ঈদের পরও পায়নি ৩৪ শিক্ষক-কর্মচারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ০১:৫৫আপডেট : ২৮ জুন ২০১৮, ০১:৫৫

ময়মনসিংহ

পাঁচ মাস ধরে আটকে থাকা বেতন ঈদের আগে তুলতে পারবেন এমনটি আশা করা হলেও ঈদের পরও তা তুলতে পারেননি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৪ জন শিক্ষক-কর্মচারী। পরে গত ২৪ জুন কলেজটির অধ্যক্ষ মো. আতাউর রহমান শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় করতে স্থানীয় অগ্রণী ব্যাংক শাখায় অনুরোধ করতে শিক্ষা সচিব বরাবর চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে তিনি জানান, প্রতিষ্ঠানটির এক সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির কয়েকজন সদস্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদের কারণেই ৩৪ শিক্ষক-কর্মচারীর বেতন আটকে রয়েছে বলে অভিযোগ দিয়েছেন তিনি।

তিনি জানান, ক্রমাগত নানা নাটকীয় ঘটনার পর সর্বশেষ গত ১৪ জুন ওই শিক্ষক-কর্মচারীর বেতন-বিল এবং ঈদুল ফিতরের উৎসব ভাতার বিল ভালুকায় অগ্রণী ব্যাংক শাখায় জমা দেওয়া হলেও এখনও বেতন তুলতে পারেনি শিক্ষক-কর্মচারীরা। এর কারণ হিসেবে উক্ত ব্যাংকের বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন, ওই ৩৪ শিক্ষক-কর্মচারীর জানুয়ারি থেকে এপ্রিলের বকেয়া বেতন তোলার ব্যাপারে মাউশির নির্দেশনা পায়নি ব্যাংক। শুধু মে মাসের বেতনে নির্দেশনা পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ উক্ত মাসের বেতন ও উৎসব ভাতা প্রদান করেছে।

ফলে জানুয়ারি মাস থেকে এপ্রিল; এই চার মাসের বেতনও যাতে তুলতে পারেন এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠাতে অনুরোধ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিদ্যালয় শাখার উপসচিব মো. কামরুল হাসান বলেন, ‘ঈদের আগেই আমরা বেতন তোলার বিষয়ে চিঠি প্রদান করেছি।’

উল্লেখ্য, অভিযোগ রয়েছে- প্রতিষ্ঠানটির গর্ভনিং বডির সদস্য, একজন শিক্ষক এবং অধ্যক্ষের মধ্যে অর্ন্তকোন্দলের কারণে ৩৪ শিক্ষক-কর্মচারীর বেতন আটকে রয়েছে।  এ বিষয়ে বাংলা ট্রিবিউনে ‘৩৪ শিক্ষক-কর্মচারীর ৫ মাসের বেতন আটকে রয়েছে’ শিরোনামে গত ১৫ জুন একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

 

/আরএআর/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম