‘কিছু মহল বাংলাদেশের সুখ্যাতিতে আঘাত হানার চেষ্টা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ২২:৫০আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২২:৫৩

বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং জনবিভ্রান্তি’ শীর্ষক প্রেস ব্রিফিং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশ ও সংগঠনের স্বীকৃতি লাভ করেছে। একইসঙ্গে সম্মানও বয়ে এনেছে। এরপরও কিছু মহল বাংলাদেশের সুখ্যাতিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত হানার চেষ্টা করছে। তারা বাংলাদেশের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বদনাম করতে বদ্ধপরিকর।

শনিবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং জনবিভ্রান্তি’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। তিনি বলেন, তারা (অপচেষ্টাকারী) এখন দেশকে রাহুগ্রস্ত ও হাইব্রিড রেজিম বলে আখ্যা দিয়েছে। আমরা এসব বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। নির্বাচনে আওয়ামী লীগ সম্পূর্ণ বৈধ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে জয়লাভ করে সরকার গঠন করে, এটাকে রেজিম বলে আখ্যা দেওয়া যায় না।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে আলোচিত হচ্ছে। এরপরও যারা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তারা মূলত মানুষকে বিভ্রান্ত এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘পৃথিবীর কোনও দেশে শতভাগ গণতন্ত্র থাকে না। বাংলাদেশে যে পরিমাণ গণতন্ত্র আছে তা বিশ্বের অন্য কোনও দেশে নেই। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এটা অনেকের সহ্য হয় না। এ দেশকে রাহুমুক্ত করতে হবে।’
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। যাদের বিদেশ চলে যাওয়ার কথা তারা চলে গেছে বলেই দেশে গণতন্ত্র আছে।

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের