ঈদের আগেই তরিকুলের মুক্তির দাবি ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৫:৪০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:৪০

ঈদের আগেই তরিকুলের মুক্তির দাবি ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের

ঈদের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ছাত্র তরিকুল ইসলামের মু‌ক্তির দা‌বি‌ জানিয়েছেন তার বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মোতাহার হোসেন ভবনের সাম‌নে এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

ফেসবুক স্ট্যাটাস দিয়ে আটক হওয়া তরিকুলের মুক্তির দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা বি‌ভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন ক‌রেন। এগু‌লো‌তে লেখা ছিল- আমরা ন্যায় বিচার চাই, ঈদের আগে তা‌রিকের মু‌ক্তি চাই, আমার ভাই জে‌লে কেন, প্রশাসন জবাব চাই।

ঈদের আগেই তরিকুলের মুক্তির দাবি ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের

এসময় আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাওসার আহমেদ ব‌লেন, ‘তা‌রিক কোনও রাজনী‌তির সঙ্গে যুক্ত ছিল না। সে পড়ালেখা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো। আমরা দেখতাম সে সারা‌দিন লাইব্রেরিতে পড়া‌লেখা করতে যেতো। তাকে লাইব্রেরি থে‌কে আটক করা হ‌য়ে‌ছে। সে আ‌ন্দোল‌নের স‌ঙ্গেও জ‌ড়িত ছিল না। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’

মানববন্ধ‌নের কা‌ছে আইন অনুষ‌দ ছাত্রলী‌গের সভাপ‌তি শ‌রিফুল ইসলাম গে‌লে তার হা‌তে শিক্ষার্থীরা মাইক ধ‌রি‌য়ে দিয়ে কিছু বলতে বলেন। এসময় তি‌নি ব‌লেন, ‘তা‌রিক য‌দি অপরাধী না হ‌য়ে থা‌কে তাহ‌লে তা‌কে ম‌ুক্ত করার জন্য সর্বাত্মক সহ‌যো‌গিতা থাক‌বে।’

এসময় শ‌রিফুল ইসলাম আরও ব‌লেন, ‘সে (তরিকুল ইসলাম) ফেসবু‌কে এক‌টি উস্কানিমূলক পোস্ট দি‌য়েছিল। তার বিরু‌দ্ধে ক‌য়েক‌টি মামলা হ‌য়ে‌ছে।’ তি‌নি আইনগতভা‌বে মামলাগুলো মোকা‌বিলার জন্য আহ্বান জানান। 

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম