জিজ্ঞাসাবাদের জন্য ঢাবি ছাত্রীকে নিয়ে গেলো ডিবি পুলিশ

ঢাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ২২:১২আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২২:১৭

 



ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক লেখালেখি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।



ওই ছাত্রীকে ডিবি পুলিশ ডিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে বলে নিশ্চিত করে প্রক্টর গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তুলে নিয়ে যাওয়া ওই ছাত্রীর সম্পর্কে আমরা অবহিত আছি। এ বিষয়ে শাহবাগ থানার সাথে কথা বলেছি। সে ফেসবুকে উসকানিমূলক লেখা-লেখি করেছে। এজন্য তাকে নেওয়া হয়েছে। সে বর্তমানে মহিলা ডিবি পুলিশের কাছে নিরাপদে আছে।’
শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ সুপ্রিয়া সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার হলের সামনে থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সাইবার অপরাধে নেওয়া হয়েছে বলে জেনেছি।’
শামসুন্নাহার হলের আবাসিক এই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন 'স্লোগান ৭১'-এর সাবেক সাধারণ সম্পাদক।

 

/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম