মোহাম্মদপুরে অন্তঃসত্ত্বা নারীকে যৌন নির্যাতনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৬:৩৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:১১

নারী নির্যাতন রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের একটি বাসায় অন্তঃসত্ত্বা এক নারীকে (১৯) যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত রবিবার (৭ অক্টোবর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় সোমবার ওই নারীকে হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার স্ত্রী একজন গৃহিণী। ১০-১২ দিন আগে তারা গ্রাম থেকে ঢাকায় এসে নবীনগর হাউজিংয়ের ওই বাসায় ভাড়া ওঠেন।

গৃহবধূর স্বজনরা জানান, রবিবার দুপুরে তার স্বামী কাজের জন্য বাসার বাইরে ছিলেন। বাসায় একা ছিলেন দেড় মাসের অন্তঃসত্ত্বা ওই নারী। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া মেহেদী (২২) তাদের রুমের দরজার কড়া নাড়ে। পরে ওই গৃহবধূ দরজা খোলার সঙ্গে সঙ্গে মেহেদী রুমে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে মেহেদীর হাঁটুর আঘাত লাগে ওই নারীর পেটে। এতে রক্তপাত শুরু হয় তার।

দুপুরে খাবার খেতে এসে গৃহবধূর স্বামী এ ঘটনা জানেন। পরে মেহেদীকে আটকে রেখে স্ত্রীকে নিয়ে তিনি স্থানীয় হাসপাতালে যান।

হাসপাতাল থেকে পরে থানায় গিয়ে অভিযোগ করেন তিনি। এলাকায় প্রভাব থাকায় আটক অবস্থা থেকে বের হয়ে মেহেদীও থানায় যায় ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ করতে। পুলিশ তখন মেহেদীকে গ্রেফতার করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মেহেদীকে গ্রেফতার করে আজ (সোমবার) আদালতে পাঠানো হয়েছে।

/এআইবি/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু