প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: চবি শিক্ষক মাইদুলের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৩:৫২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৯

মাইদুল ইসলাম (ছবি- সংগৃহীত) ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মাইদুলের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চবি সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। চট্টগ্রামের হাটহাজারী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন এক ছাত্রলীগ নেতা।

পরে গত ৬ আগস্ট হাইকোর্ট থেকে তিনি আট সপ্তাহের আগাম জামিন পান। আট সপ্তাহের জামিন শেষে গত ২৪ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মাইদুল ইসলাম। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই মামলায় হাইকোর্টে তিনি জামিন আবেদন করলে মঙ্গলবার আদালত তা মঞ্জুর করেন।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
আদম তমিজীর আত্মহত্যার হুমকি, ফিরে গেলো র‌্যাব
প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি, ৪ প্রবাসীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম