প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি, ৪ প্রবাসীর বিরুদ্ধে মামলা

রংপুর প্রতিনিধি
০৮ মে ২০২৩, ০৬:৩১ আপডেট : ০৮ মে ২০২৩, ০৬:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় কানাডা ও যুক্তরাষ্ট্রপ্রবাসীসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (৭ মে) দুপুরে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্ডি মন্ডল রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বিচারক ড. আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

সাইবার ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন রাজধানীর জিগাতলা এলাকার কানাডাপ্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, রাজধানীর সবুজবাগ এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী নাজমুস সাকিব, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী ও ঢাকা সবুজবাগ থানা এলাকার আনিছ মিয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, কানাডাপ্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যরা বিভিন্ন সময়ে অনলাইন নাগরিক টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতি অশালীন মন্তব্য ও কটূক্তি করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অপপ্রচারের ন্যায় বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কন্তি মন্ডল বলেন, মামলার আসামিরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাই ন্যায় বিচারের আশায় মামলা করেছেন তিনি।

/এনএআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ