পোশাক শ্রমিকদের মজুরি প্রতি বছর ১০ শতাংশ বৃদ্ধির দা‌বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ১৮:১৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৯:৫২

গা‌র্মেন্টস শ্রমিক ফেডারশ‌নের প্রতীকী অনশন কর্মসূচি

প্রতি বছর ১০ শতাংশ হারে মজুরি বৃদ্ধি এবং মূল মজুরি বাড়িয়ে ৭০ শতাংশ করার দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। একইসঙ্গে ঘোষিত মজুরি পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তারা। শুক্রবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গা‌র্মেন্টস শ্রমিক ফেডারেশ‌ন আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম আমিন বলেন, ‘তুরস্কে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৫১৭ ডলার, শ্রীলংকায় ১৯৭ ডলার, চীনে ১৬৫ ডলার, ভিয়েতনামে ১১৬ ডলার ও পাকিস্তানে ১১৯ ডলার। বাংলাদেশে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা এবং সরকারি শ্রমিকদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা। বেসরকারি ট্যানারি শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৮শ টাকা, জাহাজ ভাঙা শ্রমিকদের বেতন ১৬ হাজার টাকা। কিন্তু দেশের সবচেয়ে বড় এবং লাভজনক খাত গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতন ৮ হাজার টাকা। এটা অপ্রতুল এবং অগ্রহণযোগ্য। কাজেই এটা বৃদ্ধি করতে হবে।’
বক্তারা বলেন, ১৯৯৪, ২০০৬ এবং ২০১০ সালে মূল মজুরি বা বেসিক ছিল ৬৫ শতাংশ। সেখানে ২০১৮ সালে মূল মজুরি করা হয়েছে ৫১ শতাংশ। এতে তুলনামূলকভাবে আগের চেয়ে বোনাস, ওভারটাইম, টার্মিনেশন বেনিফিট, ক্ষতিপূরণ ইত্যাদি কমে গেছে। তাই এটা বাড়িয়ে ৭০ শতাংশ করতে হবে। একইসঙ্গে প্রতি বছর ১০ শতাংশ হারে মজুরি বাড়াতে হবে।
প্রতীকী অনশন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ প্রমুখ।

/এসও/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের