‘মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৯:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:০৯

‘মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হবে’

নির্বাচনের আগে সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের কাছে যাবে ‘সম্প্রীতি বাংলাদেশ’। সেইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে কোনও অপশক্তি যাতে নতুন করে অঘটন ঘটাতে না পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সময় এসেছে আমাদের আবারও ১৯৫২, ১৯৫৪, ১৯৬৯ আর ১৯৭১-এর মতো একত্রিত হয়ে হিংস্র শকুনের দলকে রুখে দেওয়া। আমরা হাজার বছরের ইতিহাস, মিলন আর সম্প্রীতির ইতিহাস। ঘৃণ্য সাম্প্রদায়িকতার সেখানে স্থান নেই, স্থান নেই একাত্তরের পরাজিত শক্তির। ধর্মের দোহাই দিয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘সামনে আরেকটি জাতীয় নির্বাচন আসছে। আমাদের আশঙ্কা এই নির্বাচনকে সামনে রেখে অশুভ সাম্প্রদায়িক শক্তি নতুন করে মাথাচাড়া দিতে পারে। নির্বাচনকে সামনে রেখে কোনও অপশক্তি যেন নতুন করে কোনও অঘটন ঘটাতে না পারে, সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। নির্বাচনের আগে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাবো। আমার ভোট আমি দেবো, তবে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেবো।’
পীযূষ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এ বছর এখন পর্যন্ত তিনটি বড় ধর্মীয় উৎসব পালিত হয়েছে কোনও অঘটন ছাড়াই। দেশের মানুষের সম্প্রীতি মনোভাবের কারণেই অন্ধকারের কুশীলবরা কোনও অঘটন ঘটাতে পারেনি। প্রবারণা পূর্ণিমা ও বড়দিনও নির্বিঘ্নে পালিত হবে। দেশের মানুষ সব ধরনের অপশক্তি রুখে দিতে প্রস্তুত।’
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘যারা গণতন্ত্রের নামে দেশে অঘটন ঘটিয়েছে আমরা সেই শক্তিকে ক্ষমতায় আনতে চাই না। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রীতির দেশ রক্ষায় নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। এর বিকল্প মানেই সম্প্রীতি নষ্ট, নির্যাতন, একাত্তরের পরাজিত শক্তির উত্থান।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডা. অসিম কুমার সরকার, ডা. মামুন আল মাহতাব, ডা. নুজহাদ চৌধুরী প্রমুখ।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম