ভোক্তা অভিযোগ কেন্দ্র ও কল সেন্টার চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৩:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৫:৩০

ক্যাব’র উদ্যোগে চালু হয়েছে ভোক্তা অভিযোগ কেন্দ্র ও কল সেন্টার ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে চালু হয়েছে ভোক্তা অভিযোগ কেন্দ্র ও কল সেন্টার। এ উদ্যোগের ফলে ভোক্তাদের যেকোনও অভিযোগ ভোক্তাকণ্ঠডটকম নামের ওয়েবসাইটে প্রকাশ হবে। এছাড়া ভোক্তাদের প্রাপ্ত অভিযোগগুলোর বিষয়ে এ উদ্যোগের মাধ্যমে সহায়তা করা হবে।

বুধবার (৩১ অক্টোবর) ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এ উদ্যোগের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাবের সভাপতি গোলাম রহমান, কলামিস্ট ও ভোক্তাকণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ আবুল মকসুদ, ভোক্তাকণ্ঠডটকমের প্রকাশক স্থপতি মোবাশ্বের হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, ভোক্তাকণ্ঠের সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক একেএম ফজলুল হক।

ক্যাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

/এনসিএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত