পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী যুবককে ধরিয়ে দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২০:৫৭ আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:০১

সিটিটিসির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবককে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ফেসবুক পেজে অগ্নিসংযোগকারী ব্যক্তির ছবি প্রকাশ করে এ আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশের এই বিশেষ ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি’র উপকমিশনার মহিবুল ইসলাম খান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী ওই ব্যক্তিকে আমরা খুঁজছি। নাগরিকদের অনুরোধ করছি, তার বিষয়ে কারো কাছে কোনও তথ্য থাকলে ডিএমপিকে উল্লেখিত নম্বরে জানান।’
বুধবার দুপুরের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ধরা পড়ে। তাতে দেখা যায়, হেলমেট পরা কালো রঙের শার্ট গায়ে এক যুবক একটি চেয়ার দিয়ে গাড়ির উপরে উঠে ভাঙচুর চালাচ্ছে। কয়েকজন বাঁশের লাঠি দিয়ে আঘাত করছে গাড়িতে। এরপর ম্যাচ দিয়ে একজনকে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এরপর গাড়িটি জ্বলে ওঠে। এই যুবককের বিষয় তথ্য দিতে নাগরিকদের অনুরোধ করেছে ডিএমপি।

/এআরআর/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
কী, কেন, কীভাবে ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা