টঙ্গীতে ৭৫টি বন্যপাখি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৮, ১৯:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:৩৫





টঙ্গীতে উদ্ধার করা বন্যপাখি

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ৭৫টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে। সোমবার (১৯ নভেম্বর) গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে পাখিগুলো অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট জানিয়েছে, উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ১৯টি শালিক, ২৮টি টিয়া, ছয়টি তোতা,দু’টি বক, একটি চিল, একটি পেঁচা এবং ১৮টি মুনিয়া রয়েছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী উত্তরাঞ্চলের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে এসব পাখি বিক্রি করার উদ্দেশ্যে ধরে এনেছিল।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা টঙ্গী এলাকায় অভিযান চালিয়েছি। আমাদের কাছে তথ্য ছিল একজন ব্যবসায়ী ট্রেনে করে পাখিগুলো আনবেন। সকাল থেকেই আমরা টঙ্গী স্টেশনে অবস্থান নিই। কিন্তু পাখি বিক্রেতা সকালের ট্রেনে না এসে ১০টার ট্রেনে আসেন। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে পাখিগুলো ফেলে রেখে তিনি দৌঁড়ে পালিয়ে যান। এছাড়া, ওই এলাকায় আরও অভিযান চালিয়ে সর্বমোট ৭৫টি দেশিয় বন্যপাখি উদ্ধার করা হয়।’ তিনি বলেন, ‘পাখিগুলোকে সোমবার গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে অবমুক্ত করা হবে।’
তিনি জানান, আইন অনুযায়ী সব ধরনের বন্যপাখি ধরা এবং লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম