ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ১৬:১০আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৬:২৯

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভারতের সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল রবিবার (২৫ নভেম্বর) ভারতের উদ্দেশে রওনা হবেন। এরপর তিনি ভারতের দিল্লিতে আয়োজিত সংবিধান দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
তিনি জানান, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতে অবস্থানকালে প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী দায়িত্ব পালন করবেন বলে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক, বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতির দ্বায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ভারতে প্রতি বছরের ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়।

/বিআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান