চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২০:২৩

এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে চতুর্দশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৩১২ জন। মঙ্গলবার (২৭ নভেম্বর) এনটিআরসিএ’র সহকারী পরিচালক মোস্তাক আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ’র ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন।

পরীক্ষার ফলাফল জানা যাবে দুটো ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলো হলো http://www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd

এছাড়াও কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে এসএমএস’র মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আটটি বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজন করা হয়। গত বছরের ৩১ অক্টোবর চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল এবং কলেজ পর্যায়ে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম