হিজড়াদের জীবনমান উন্নয়নে উত্তরণ ও হাবিব ফাউন্ডেশনের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৪:১৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:১৬

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন হিজড়াদের জীবনমান উন্নয়নে বাংলাদেশের উত্তরণ ফাউন্ডেশন ও ভারতের হাবিব ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রতিবছর উত্তরণ ফাউন্ডেশনের মনোনীত দুইজন হিজড়া (তৃতীয় লিঙ্গ) সদস্যকে ভারতে নিয়ে হাবিব ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আন্তর্জাতিকমানের হেয়ার ফ্যাশন প্রশিক্ষণ এবং তা‌দের কাজের ব্যবস্থা করা হ‌বে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ চুক্তির বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘হিজড়াদের আমাদের সমাজে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করা হয়। কিন্তু এদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে এরাও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।’
সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর প্রতি কিছু সুপারিশ পেশ করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, হিজড়া জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে সুস্পষ্ট ঘোষণা, কর্মসংস্থানের জন্য জাতীয় বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ, নারী-পুরুষের পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীকেও সমানভাবে মূল্যায়ন, জেলার হাসপাতালগুলোতে হিজড়াদের জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ, হিজড়া‌দের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান চালু, হিজড়াদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা এবং বাংলাদেশের হিজড়াদের সঠিক তালিকা প্রকাশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারতের হাবিব ফাউন্ডেশনের চেয়ারম্যান জাবেদ হাবিব, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, মাহবুব হাসান প্রমুখ।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁহাতি তো অনেক, কিন্তু পুরোপুরি বাঁহাতি কতজন?
বাঁহাতি তো অনেক, কিন্তু পুরোপুরি বাঁহাতি কতজন?
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
বার্নাব্যুতে আজ রিয়াল-ইন্টার মহারণ
বার্নাব্যুতে আজ রিয়াল-ইন্টার মহারণ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে