রাজধানীতে স্টিল মিলে আগুন, দগ্ধ ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪১

অগ্নিকাণ্ড রাজধানীর কদমতলী থানা এলাকার একটি স্টিল মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) ৫টায় আলিজান স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দগ্ধ দুই কর্মীর নাম মাসুম (২০) ও মিঠু (২৩)। এদের মধ্যে মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে মাসুমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আলিজান স্টিল মিলের কর্মী পলাশ জানান, স্টিলের কাঁচামাল গলানোর পাত্র থেকে গলিত লোহার বুদ বুদ উঠে বৈদ্যুতিক বাতিতে আঘাত করে। পরে এর থেকে বিদ্যুতের তারে আগুন লেগে যায় ও তা ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে মাসুম ও মিঠু দগ্ধ হন।

/এআইবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা