নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১৭:২৪আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় দুই জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিলন ও সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলম মিয়া, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল। খালাসপ্রাপ্ত একমাত্র আসামি হলেন- রবিন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘রূপগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর একজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। আসামিরা সবাই নিহত ব্যবসায়ীর প্রতিবেশী।’

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক ও চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এ মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় দিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি