ঋণ কেলেঙ্কারির অভিযোগে ইকসল ফুডের এমডি সাইফুলকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৮:১৬

সুপ্রিম কোর্ট

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির অভিযোগে মেসার্স ইকসল ফুড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলামের জামিনের বিষয়ে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম ফজলুল হক। আসামি পক্ষে আদালতে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

ঘটনার বিবরণী থেকে জানা গেছে, স্বাক্ষরবিহীন আবেদনের মাধ্যমে বেসিক ব্যাংকের বংশাল শাখা থেকে মেসার্স ইকসল ফুড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে আসলে ৭ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৯৮৭ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ২০১৭ সালের ৬ ডিসেম্বর ঋণ আত্মসাতের অভিযোগে তিন জনকে আসামি করে বংশাল থানায় মামলা দায়ের করেন। সাইফুল ইসলাম ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন— মেসার্স ইকসল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান ও বেসিক ব্যাংক বংশাল শাখার ম্যানেজার ও শাখা ব্যবস্থাপক মো.সেলিম।

এজাহারের তথ্য অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইতোপূর্বে বিক্রিত, বন্ধককৃত জমি, ভবনের অতিরিক্ত মূল্যায়ন করে এবং প্রয়োজনীয় রেকর্ড গ্রহণ না করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেন। 

পরে এ মামলায় সাইফুল ইসলামের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে তাকে জামিন দেন এবং কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে আপিল বিভাগ সাইফুলের জামিন বাতিল করেন। পাশাপাশি সাইফুলের জামিন বিষয়ে হাইকোর্টে রুলের শুনানি শেষ হয় বৃহস্পতিবার (১০ জানুয়ারি)। শুনানি শেষে পলাতক সাইফুল ইসলামের জামিন আবেদন খারিজ করে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়