মেসিকে নিয়ে রিভার প্লেটের মাঠে খেলবে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:০০

লিওনেল মেসিকে আবারও আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের সামনে দেখার সুযোগ তৈরি হচ্ছে। আগামী বছরের ১৯ জানুয়ারি রিভার প্লেটের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মেসির ইন্টার মায়ামি। শুক্রবার দুই ক্লাবই ম্যাচটির বিষয়টি নিশ্চিত করেছে। 

বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ‘আন এনকুয়েন্ত্রো মনুমেন্তাল’ (একটি স্মরণীয় লড়াই) শিরোনামে আয়োজন করা হচ্ছে এই ফুটবল লড়াই।

মেসির জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচও হয়েছিল মনুমেন্তাল স্টেডিয়ামে। এবার জাতীয় দলের জার্সিতে নয়, ইন্টার মায়ামির হয়ে একই মাঠে ফিরবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এটি হবে আর্জেন্টিনার মাটিতে মেসির প্রথম ক্লাব পর্যায়ের ম্যাচ। এর আগে বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টিনায় কোনও প্রতিযোগিতামূলক বা প্রীতি ম্যাচ খেলেননি তিনি।

মেসির পাশাপাশি ইন্টার মায়ামির হয়ে লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল, ক্যাসেমিরো, নিকোলাস ওতামেন্দি ও থিয়াগো আলমাদার মতো তারকাদেরও এই ম্যাচে দেখা যেতে পারে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আয়োজন করছে সিওসি গ্লোবাল। দুই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রি ও অন্যান্য আয়োজনের বিস্তারিত পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার হয়ে রিভার প্লেটের মুখোমুখি হয়েছিলেন মেসি। জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। একটি গোল করেছিলেন মেসি।

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
খেলোয়াড় ও সমর্থকদের ভালোবাসায় আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
২২ বছরেই কোচিংয়ে ইতিহাস, ২০টির বেশি দেশে কাজ করেছেন যে আর্জেন্টাইন কোচ 
স্ক্যালোনির সংবাদ সম্মেলন ঘিরে কৌতূহল, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা?
সর্বশেষ খবর
সতর্ক করেও কাজ হয়নি, বিদ্যালয়ে ফেরেননি প্রাথমিকের সেই ১২ শিক্ষক
সতর্ক করেও কাজ হয়নি, বিদ্যালয়ে ফেরেননি প্রাথমিকের সেই ১২ শিক্ষক
যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি চরমে
যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি চরমে
ক্রীড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার 
ক্রীড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার 
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড