আজও রাস্তায় নেমেছেন গার্মেন্ট শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১২:০৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১২:৫৯

টেকনিক্যালের সামনে রাস্তায় নেমেছেন গার্মেন্ট শ্রমিকরা টানা ষষ্ঠদিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, টোলারবাগসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছেন। গত কয়েকদিনের মতো শনিবার (১২ জানুয়ারি) সকালে তারা বিক্ষোভ করে কারখানা থেকে বের হয়ে আসেন। রাজধানীর মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

সকাল সাড়ে ১০টার দিকে ন্যূনতম বেতন বাস্তবায়ন ও বৈষম্য দূর করার দাবিতে মিরপুর ১৪ নম্বর সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। টেকনিক্যালের সামনে শ্রমিকদের বিক্ষোভ

মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ও টোলারবাগেও সকালে বিক্ষোভ করেছে শ্রমিকরা। তারা রাস্তা অবরোধ করে ও গাড়ি ভাঙচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। রাজধানীর মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ
তবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলা ট্রিবিউনকে জানান, ‘শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সহযোগিতা করবে। তবে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ রাজধানীর মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

এদিকে মিরপুর শেওড়াপাড়াতেও বিক্ষোভ করছেন শ্রমিকরা। এদিকে সাভারের আশুলিয়াতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

উল্লেখ্য, বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে ৬ জানুয়ারি থেকে থেকে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভ নিরসনে মঙ্গলবার (৮ জানুয়ারি) শ্রম ভবনে পোশাক শ্রমিক-মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাক শ্রমিকদের বেতন কাঠামোতে কোনও বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করা হবে। ফেব্রুয়ারিতে সংশোধিত গ্রেডিংয়েই বেতন পাবেন শ্রমিকরা। বৈঠকে এ সমস্যা সমাধানে কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এ কমিটিতে গার্মেন্টস মালিকদের পাঁচ জন, গার্মেন্টস শ্রমিকদের পাঁচজন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দুই সচিব থাকবেন। এই কমিটি চলতি মাসের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত বেতন কাঠামোর কোনও গ্রেডের মধ্যে অসঙ্গতি থাকলে তা বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেবে।

ছবি: নাসিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আমানুর রহমান রনি ও নাদিম হোসেন।  

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন