তারেক রহমানসহ সব সাজাপ্রাপ্ত আসামিকে ফেরানোর প্রক্রিয়া চলমান: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১২:৫৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১২:৫৯

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশের ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই তারেক রহমানসহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছি এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে।’

রবিবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউটে সহকারী জজ ও জুডিসিয়াল অফিসারদের ৩৮তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপিল বিভাগে অপেক্ষমাণ মানবতাবিরোধী অপরাধীদের মামলার শুনানি করার বিষয়টি বিচার বিভাগের ওপর নির্ভর করে। আপনারা সকলেই জানেন যে, বিচার বিভাগ স্বাধীন। আমরা কখনোই বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করি না। তবুও আপিলে থাকা মানবতাবিরোধী অপরাধীদের মামলা যেন শুনানির ব্যবস্থা করা হয়, সে বিষয়ে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে আলোচনা করবো।’

এর আগে নিম্ন আদালতের সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদ।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা