ডাকসু নির্বাচনে নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দিতে কাজ করবো না: উপাচার্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ১৫:২৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩




ছায়া সংসদ বিতার্কিকদের সঙ্গে ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সব মহলের কাছে গ্রহণযোগ্য করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য নয় বরং সবার জন্য সমান সুযোগ তৈরির মাধ্যমে আমরা ডাকসু নির্বাচন সম্পন্ন করতে চাই।’


বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট নামে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য বলেন, ‘নির্বাচন আয়োজনের আগে ডাকসুর যে গঠনতন্ত্র আছে, সেটি অনুমোদিত হয়েছে। কোড অব কন্ডাক্ট অনুমোদিত হয়েছে। আমরা এ দুটি দলিলকে সামনে রেখে ডাকসু নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছি।’
উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভিন্নমত ও বিভিন্ন মহলের মতাদর্শকে সম্মান দেয়। আমরা সেই আদর্শকে বাস্তবায়ন করতে চাই। আজকের বিতার্কিকরা ডাকসুর গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রায় একশ’ বছর আগে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব গাঁথা ও ইতিহাস তুলে ধরেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে বিতার্কিকরা যে চিন্তা-চেতনা ও যুক্তি তুলে ধরেছেন তা আমাদের ভবিষ্যত নীতি নির্ধারণে সহায়তা করবে।’
ডাকসু নির্বাচনে দল ও মত নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘ডাকসু নির্বাচন যাতে গ্রহণযোগ্য করা সম্ভব হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়কে ব্যবস্থা নিতে হবে। ডাকসুর নীতিমালা প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের সব মতের শিক্ষক-শিক্ষার্থীদের মতামত গ্রহণ করতে হবে। এছাড়া ভোট কেন্দ্র নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তারও একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন।’

প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এতে বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক সাব্বির নেওয়াজ, সাংবাদিক মোস্তফা মল্লিক ও সাংবাদিক রোজিনা ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’