সাংবা‌দিক‌দের অনৈক্যের কারণে আজও সাগর-রুনি হত্যার বিচার হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

ডিআরইউ'র প্রতিবাদ সমাবেশসাংবাদিকদের মধ্যে অনৈক্যের কারণে সাগর-রুনির হত্যার বিচার আজও হয়নি ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ডিআরইউ-এর সভাপতি ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘আমরা শুধু সাগর-রুনি নয়, প্রত্যেক গণমাধ্যম কর্মীর ওপর হামলার বিচার চাই। সাংবাদিক সমাজকে নিয়েই সব সময় মাঠে থাকতে চাই।’

সোমবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

ইলিয়াস বলেন, ‘‘দেশের বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি। অথচ হত্যাকাণ্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে’। কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়নি। চলতি মাসের ১৮ তারিখে প্রতিবেদন দেওয়ার কথা। আমরা ওইদিনের অপেক্ষায় থাকবো। এরপরই প্রতিবেদন প্রকাশে কোনও অজুহাত হলে সাংবাদিক সমাজকে নিয়ে আন্দোলনে যাওয়া হবে।’’

ডিআরইউ সভাপতি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী অন্যায়কে প্রশ্রয় দেন না। আমার মনে হয়, আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে তাকে ভুল বোঝানো হয়েছে। আমরা আশা করবো, প্রধানমন্ত্রী তার বিশ্বস্ত লোক দিয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ নেবেন। তাহলে হয়তো আমরা আমাদের সহকর্মীদের হত্যার বিচার পাবো।’ 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

‌/এইচএন/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন