ক্যাম্পাসে সহাবস্থানের যাত্রা শুরু হয়েছে: ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০১ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতারা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে (ঢাকা বিশ্ববিদ্যালয়) সহাবস্থানের যাত্রা শুরু হয়েছে। এ যাত্রা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আশ্বাস রাখতে চাই। আমরা ডাকসু নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চাই।’

ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য গঠিত কমিটিগুলোতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ শিক্ষক নেই অভিযোগ করে এসব কমিটির পুনর্গঠন চেয়ে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিটিগুলোতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ শিক্ষক নেই। যাদের এসব কমিটিতে রাখা হয়েছে, তারা সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক। তাই এসব কমিটিতে গ্রহণযোগ্য শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হোক।’

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান, ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ ছাত্রদলের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মধুর ক্যান্টিনে যান। আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। এছাড়া ছাত্র ইউনিয়নসহ কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরাও সেখানে ছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান বলেছেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে শুরু করেছে। আমরা শুধু ডাকসুকেন্দ্রিক ক্যাম্পাসে সহাবস্থান চাই না। আমরা চাই সবসময় ক্যাম্পাসে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সহাবস্থান নেই। আমাদের নেতাকর্মীরা হলে থাকতে পারে না। সহাবস্থানের স্থায়ী সমাধান হোক এটাই চাই।’
রাজিব আহসান বলেন, ছাত্রদল চায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক এবং ছাত্ররা তাদের অধিকার ফিরে পাক। তিনি ডাকসু নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণার দাবি জানান। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যৌক্তিক বিষয়গুলোকে সমর্থন করবো। কিন্তু প্রশাসন যেভাবে নির্বাচন করতে চাচ্ছে সেটিকে ছাত্রদল গণতান্ত্রিক মনে করছে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু দাবি জানিয়েছিলাম। আশা করছি প্রশাসন আমাদের দাবিগুলোর ব্যাপারে আন্তরিক হবে।’
‘ছাত্রদলের মধ্যে শিবির ঢুকেছে’- ছাত্রলীগের এ অভিযোগের বিষয়ে আকরামুল হাসান বলেন, ‘আমরা প্রত্যেকটি নেতাকর্মীকে যাচাই-বাছাই করে পদ দিয়েছি। তাই ছাত্রদলের কমিটির মধ্যে কোনও শিবির নেই। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে শিবিরের অভিযোগ করা হলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ছাত্রদলের নেতাকর্মীরা কিছুক্ষণ মধুর ক্যান্টিনে অবস্থান করে চলে যান।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শোডাউন

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি