ডাকসু প্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিতের দাবি শিক্ষার্থী অধিকার মঞ্চের

ঢাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১০

ডাকসু প্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিতের দাবি শিক্ষার্থী অধিকার মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে যারা প্রতিনিধি হবেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংগঠনটির এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

এছাড়া ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের হয়ে রিটকারী আইনজীবী মনজিল মোর্শেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ডাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হন শিক্ষার্থীদের সরাসরি ভোটে। তারপর তারা আর কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতে বাধ্য থাকেন না। ব্যালটে শিক্ষার্থীরা প্রতিনিধিদের ব্ল্যাংকচেক দিয়ে রাখতে বাধ্য হন। নির্বাচিত হওয়ার পর আর শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দিতে বা তাদের মত শুনতে বাধ্য নন নেতারা। তাদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়াও আসন্ন ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক মুখপাত্র মওদুদ মিষ্টি ও নূর বাহাদুর, সাবেক সমন্বয়ক কাজী তৌফিক ইমাম, তোয়াহা ফারুক, সাদমান সাকিবসহ অনেকে।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনের দাবিতে নূর বাহাদুরকে মুখপাত্র করে ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’ নামের একটি পাটাতন গঠিত হয়। কাজল আব্দুল্লাহকে গবেষণা সেলের প্রধান ও আলীম হায়দারকে প্রচারণা সেলের প্রধান করে এক বছরের বেশি সময় ধরে প্রাত্যহিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রচারণা, জরিপ ও আন্দোলন কর্মসূচি চালানো হয়।
আন্দোলন শুরু হওয়ার পরে মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য আলী আসিফ শাওনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ডাকসু নির্বাচন বিষয়ে উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতেই এবারের ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার নির্দেশ দেন আদালত। এরপর ১১ মার্চ নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম