‘রঙের মানুষ’

.
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১

‘রঙের মানুষ’ বর্তমান সমাজবীক্ষণে মানুষের আত্মঘাতী পরিকাঠামোকে ছন্দবদ্ধ পরিচর্যায় কবিতায় তুলে ধরেছেন কবি মুহাম্মদ মনসুর রহমান। এবারের একুশে গ্রন্থমেলায় তার প্রকাশিত কবিতার বই ‘রঙের মানুষ’। এ বইয়ের কবিতাগুলোতে ধরা দিয়েছে বর্তমান সমাজের চালচিত্র। বইটি প্রকাশ করেছে পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স। পরিবেশক অন্যধারা। বইটির মূল্য ১৩০ টাকা।

আসল কবির আকাল বড়

   কবিতা ঠিক আছে।

ভুল বানানে মিশেল ভাষা

   কাব্য ঝোলে গেছে। (কবিতা: হারিয়ে গেছে)

 

সমাজে বিদ্যমান সাধুগিরি মানসিকতার গায়ে চাবুক মেরে তিনি বোঝাতে চান আমাদের অবস্থাটা কী। কবির অন্তর্বেদনার তীব্র অনুভূতির প্রকাশ ঘটেছে ‘হারিয়ে গেছে’ কবিতার শেষে।

 

সমাজ থেকে হারিয়ে গেছে

    আসল নকল সব।

চারিদিকে শুনছি কেবল

      সাধু সাধু রব।

 

কবির একটা বিষয় বিবেচনায় রাখা দরকার বলে মনে হয়, আর তা হলো— কবি হবেন ‘স্বপ্নদ্রষ্টা’ এবং কবিতা হবে ‘স্বপ্নদ্রষ্টা’। পাঠক কবিতায় স্বপ্ন দেখার সুযোগ পাবেন। স্বপ্ন সফল করার ইঙ্গিতও থাকবে তাতে।

বাংলাদেশ ব্যাংকের সোনাগুলো রাতারাতি পিতলে পরিণত হওয়া, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজারে লুটপাট সেই সঙ্গে হ্যাকিং এর কবলে যখন আমাদের ব্যবহৃত আইডি, অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড; এসবের কোনও কিছুই কবির চলমান ভাবনাকে এড়িয়ে যায়নি।

 

                                অনলাইনে হ্যাকিং করা অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড

                                লাভও বেশি, মনেও হবে নিজেকে খুব স্মার্ট।

                                কলমে দিয়ে চুরি করে শিক্ষিত চোর যারা

                                এক খোঁচাতেই হাজার কোটি পাচার করে তারা। (আধুনিক চোর)

 

এভাবেই নিজের কবিতার বইটি সাজিয়েছেন কবি মুহাম্মদ মনসুর রহমান। ‘রঙের মানুষ’ কাব্যগ্রন্থে কবি সমসাময়িক সমস্যার বেড়াজালের গণ্ডিতে ফেলে পাঠককে অভিমন্যু বানিয়েছেন তা নয়। “বেরিয়ে আসার পথটা যে এখনও তৈয়ার হয় নাই।” এমন কথা না বলেও তিনি জাতিকে ব্যঙ্গ-বিদ্রুপের বাতাবরণে পথ দেখাতে উদ্যোগী হয়েছেন।

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত