ডিপিডিসির ‘ধনকুবের’ প্রকৌশলী রমিজকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৯:২৮আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:৩২




মো. রমিজ উদ্দিন ঘুষ-দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলী মো. রমিজ উদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে রমিজকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
সোমবার (৪ মার্চ) দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলীকে রমিজকে তলব করে নোটিশ পাঠান।
দুদক জানায়, রাজধানীতেই রমিজের বাড়ি আছে পাঁচটি। গাজীপুরে আছে বেশ কয়েক একর জমি। কুমিল্লায়ও রয়েছে বাড়ি-জমি। তার স্ত্রী সালমা পারভীনও বিপুল সম্পদের মালিক। জমির পাশাপাশি পুঁজিবাজারেও রমিজের রয়েছে বিনিয়োগ।
গত ২০ জানুয়ারি রমিজকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেন দুদক উপপরিচালক ঋত্বিক সাহা।
দুদক বলছে, রমিজের নামে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে সাততলা, মিরপুরের মনিপুরে ছয়তলা, মিরপুরের মিল্কভিটা রোডে একটি চারতলা বাড়ি আছে। রামপুরা মহানগর প্রজেক্টে পাঁচটি দোকানসহ টিনসেড বাড়ি ও পূর্ব রামপুরায় ৯ দশমিক ৪৮ শতাংশ জমির ওপর আরও একটি বাড়ি আছে রমিজের। টঙ্গী ও গাজীপুরে আছে নামে-বেনামে ৩০ একর জমি। কুমিল্লায় গ্রামের বাড়িতে আছে কয়েক একর জমি। মুরাদনগরে তার স্ত্রী সালমা পারভীনের নামে আছে ৫০ বিঘা জমি। পুঁজিবাজারেও রমিজ দম্পতির নামে বিশাল অঙ্কের বিনিয়োগ আছে।
দুদক সূত্র জানায়, রমিজের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেওয়া হয়। এরপর অনুসন্ধান কর্মকর্তা উপসহকারী পরিচালক শহিদুর রহমান প্রাথমিক তদন্ত করে রমিজ ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তির সন্ধান পান।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি