ঢাকা দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে আহত ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১০:৩৯আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৩:৫৭

আদালতের লিফট ছিড়ে দুর্ঘটনা

ঢাকা মহানগর দায়রা ও জেলা জজ আদালতের লিফট ছিঁড়ে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে আদালতের উত্তর পাশের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

 

ঢাকা দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে আহত ১২

আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ফারুক আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আহতদের উদ্ধার করে আদালত এলাকার পাশের বেসরকারি হাসপাতাল ঢাকা ন্যাশনাল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে দুইজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম সুমন (৪৭), অ্যাডভোকেট মিঠু, পেশকার সুমন (২৪), কাওসার (৩৫), অ্যাডভোকেট সোহাগ (৩৬), অ্যাডভোকেট আমিন (৩৫), অ্যাডভোকেট আইয়ুব আলী (৫৮), আসামি সুমন (২৯), অ্যাডভোকেট সুলতান আহমেদ (৩৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অ্যাডভোকেট শামসুন নাহার ও তার সঙ্গে থাকা অন্য একজন নারীকে ঢামেকে নিয়ে আসার পর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লিফটের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আদালতের স্টাফ ভেন্ডার নূরুল আমিন জানান, লিফটের ধারণ ক্ষমতা ৮ জনের। তবে ধারণ ক্ষমতার বাইরে লোক উঠায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহত আইনজীবীদের দেখতে ঢাকা মেডিক্যালে যান আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। আহতদের ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। এটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সংযোজনের জন্য নতুন লিফট আনা হয়েছে।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেড় ঘণ্টা আগে বাফুফের ঘোষণা, জোন্সের দলের সংবাদ সম্মেলন নিয়ে রহস্য!
দেড় ঘণ্টা আগে বাফুফের ঘোষণা, জোন্সের দলের সংবাদ সম্মেলন নিয়ে রহস্য!
দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস 
দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস 
আবারও ইউএস ওপেনে ফিরছে কিংবদন্তি জুটি
আবারও ইউএস ওপেনে ফিরছে কিংবদন্তি জুটি
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ