প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ফিফা কাউন্সিল সদস্য কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৯, ২২:৪৩আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২৩:১৩

মাহফুজা আক্তার কিরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের মানহানির মামলায় ফিফার কাউন্সিল সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানার এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করা করেন আদালত। 
মামলার অভিযোগ থেকে জানা যায়, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গ্রেফতারি পরোয়ানা হাতে পেয়েছি। এরই মধ্যে একাধিক অভিযান চালানো হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।’

মামলার বাদী আবু হাসান চৌধুরী প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিডিয়ার রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে নিয়ে মাহফুজা আক্তার কিরণ কটূক্তি করেছেন। আমি স্বপ্রণোদিত হয়ে মামলা করেছি। আমি তার বিচার চাই।’

এ ব্যাপারে জানতে চেয়ে মাহফুজা আক্তার কিরণের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।

/এনএল/টিএ/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম