ধিক্ জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৭:৩৬আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৭:৩৯

অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন রাশেদ খান ডাকসু’র পুনর্নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন পাঁচটি প্যানেলের নেতারাসহ  বিভিন্ন সংগঠনের কর্মীরা। সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তারা সেখানে অবস্থান নেন। কিন্তু পাঁচ ঘণ্টা পরও  কোনও সাড়া না পাওয়ায় অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসু-তে জিএস প্রার্থী রাশেদ খান বিকালে সাংবাদিকদের বলেন, ‘আমরা পাঁচটি প্যানেল মিলে আলোচনা করেছি। আলাদাভাবে নির্বাচন করলেও আমাদের দাবিগুলো কিন্তু এক। পাঁচটি প্যানেল একসঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।’

তিনি বলেন, ‘আজকে যেহেতু প্রশাসনের কেউ  আসেন নি, তাই আজকের মতো আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।’

স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণী সেমন্তী খান বলেন, ‘আমরা খুবই হতাশ। এটা খুবই লজ্জাজনক যে, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক— যারা আমাদের সামনে আসার কথা ছিল। কিন্তু এত ভয়, এত লুকানোর কী ছিল?  আমাদের কাছে এসে বলে যেতে পারতেন। আমাদের সামনে আসার সাহস তাদের নেই। এ কারণে আমরা পাঁচটি প্যানেল মিলে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি জানাবো। এই মুহূর্তে আমরা শুধু ধিক্ জানাতে পারি।’

এর আগে দুপুরে পাঁচটি প্যানেলের প্রতিনিধিরা ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে চাইলে গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা গেটের বাইরেই বসে পড়েন। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির জানান, ভিসি স্যার এসে কথা বলা না পর্যন্ত এখানে অবস্থান করবেন তারা।

তবে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান অসুস্থ এবং তার গলায় সমস্যা হওয়ায় তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন তার প্রটোকল অফিসার কবির মল্লিক।

আরও পড়ুন:
উপাচার্য দেখা না দিলে অবস্থান ছাড়বেন না আন্দোলনকারীরা

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম