বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় এই মুহুর্তে ৫৯ জন নগরীর আটটি হাসপাতালে ভর্তি আছেন। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
সেখানকার কর্তব্যরত কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে বলেন, এফ আর টাওয়ার থেকে উদ্ধারের পর মোট ৯৫ জনকে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে ৫৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, চিকিৎসাধীন ৫৯ জনের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন, সিএমএইচ-এ ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, ইউনাইটেড হাসপাতালে ২৩ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, বনানী ক্লিনিকে ১ জন, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন।
কন্ট্রোল রুমের তথ্য মতে, মোট ১১ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে রয়েছে। তবে ফায়ার সার্ভিস ১৯ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছে।
আরও পড়ুন:
‘এফ আর টাওয়ারের আগুন মনিটর করছেন প্রধানমন্ত্রী’
‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’
ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস
সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে সাতজনের মরদেহ
ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি
এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন
দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং
বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার
ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি








