জাবি’র দুই অধ্যাপকের আবেদন ৩০ কার্যদিবসে নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১৮:৪২ আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৮:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দুইজন অধ্যাপক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য বরাবর আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত এক আবেদনের শুনানিতে মঙ্গলবার (৯ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনটি করেছেন অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদার ও প্রফেসর ড. রেজাউল করিম তালুকদার।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুদ্দিন খালেদ ও মনিরুজ্জামান রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
গত ১৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০৪তম সিন্ডিকেট সভায় ড. হিমেল বরকত ও ড. ফারহানা আখতারকে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে ক্ষেত্রে ২০১৮ সালের ৪ জুন থেকে এ নিয়োগের কার্যকারিতা ধরা হয়। তবে সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের ফলে অধ্যাপক নিয়োগে জ্যেষ্ঠতার লঙ্ঘন ও আইনের ব্যত্যয় ঘটার ব্যাখ্যা চেয়ে গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব বরাবর আবেদন করেন ড. নাজমুল হাসান তালুকদার ও ড. রেজাউল করিম তালুকদার। তবে এ আবেদনের কোনও সাড়া না পেয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য বরাবর গত ২৮ ফেব্রুয়ারি আরেকটি আবেদন করেন তারা। দ্বিতীয় আবেদনেরও কোনও জবাব পাননি তারা।
এ অবস্থায় আবেদনটির নিষ্পত্তির বিষয়ে প্রতিকার চেয়ে ড. নাজমুল হাসান তালুকদার ও ড. রেজাউল করিম তালুকদার হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে অধ্যাপক নিয়োগের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চান হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়।
এই রুলের জবাব না পেয়ে মঙ্গলবার পুনরায় হাইকোর্টে আরেকটি আবেদন করা হয়। এ আবেদনের শুনানি শেষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য বরাবর করা রিটকারীদের আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ